• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬, ০২:২৬
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, "এর মাধ্যমে তারা বিশ্বের মাঝে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। শিক্ষক এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

​বৃহস্পতিবার যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম তাঁর বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, "আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রসারে যুগান্তকারী অবদান রেখেছিলেন। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগে নারীদের জন্য শতকরা ৬০ ভাগ কোটা চালু করেছিলেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছিলেন।"

​তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে এবং দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে। শিক্ষার্থীদের মেধাকে আরও বিকশিত করার জন্য স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা চালু করার তাগিদ দেন তিনি।

​বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জি এম আলমগীর কবির, সহকারী শিক্ষা অফিসার শেখ আব্দুল গনি, সদর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরোও উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শাহজাহান আলী খোকন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল প্রমুখ।