• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিশ্ব বসতি দিবস পালিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণপূর্ত বিভাগ যশোরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক। সভায় সভাপতিত্ব করেন যশোরের ডিডিএলজি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের সিভিল সার্জন মাসুদ রানা, চেম্বার অব কমার্স যশোরের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ও সর্বজনীন বাসস্থানের ব্যবস্থা করা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব আবাসন অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


 এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক স্বপনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।