• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ঝিকরগাছা বাজারে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদের তদারকি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি ঝিকরগাছা বাজারের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য বাজারের মাছ, মাংস, সবজি ও মুদি দোকান ঘুরে দেখেন। তিনি সরাসরি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পণ্যের সরবরাহ ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন। রমজানের শুরুতেই কিছু পণ্যের দাম বাড়ার অভিযোগে সাধারণ ক্রেতারা যে ভোগান্তিতে পড়েছেন, তা গুরুত্বের সাথে শোনেন তিনি।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমপি মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, "পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা বরদাশত করা হবে না। সরবরাহ স্বাভাবিক রেখে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। যারা কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"


তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে প্রশাসন শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে এবং রমজান মাসজুড়ে এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজার মনিটরিংয়ের জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে।