যশোর সদরে নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ অগাস্ট ২০২৬, ১৬:১৮
স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন কেরন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও যশোরের পৌর প্রশাসক রফিকুল হাসান। তিনি বলেন সরকারের উদ্দেশ্য জাতী কবি কাজী নজরুল ইসলামের চেতনা, দর্শন আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া। সরকার যে উদ্দেশ্য নিয়প নজরুল বর্ষ আয়োজন করেছে, সেটা সফল করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অনুষ্ঠানের সদস্য সচিব হাবিবুর রহমান, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহম্মেদ পলাশ, স্বপ্ন থিয়েটারের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, সদর উপজেলাপ্রাথমিক শিক্ষা অফিসার ও অনুষ্ঠানের সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তা ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর রবিউল ইসলাম।
আপনার মতামত লিখুন :