• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যবিপ্রবিতে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:১১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে তিনদিন ব্যাপী ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য “খেলাধুলায় উৎকর্ষতা শুরু হয় শৃঙ্খলা ও প্রতিশ্রুতি থেকে”।

আজ শনিবার ( ১৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই আমরা খেলাধুলার প্রতি বিশেষভাবে নজর দিচ্ছি এবং আমাদের বিশ্ববিদ্যালয় খেলাধুলার ক্ষেত্রে অনেক অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যতে আমি বিশ্বাস করি যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক ভালো খেলোয়াড় তৈরি করতে পারব।

​আমাদের আশা আছে যে—ইতোমধ্যে এখান থেকে অলিম্পিকে অংশগ্রহণ করেছে এবং এ বছরও করবে—ভবিষ্যতেও আমরা আরও এমন ক্রীড়াবিদ তৈরি করব যারা জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ​আমরা খেলাধুলার উপরে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। যেসব এক্সট্রা-কারিকুলাম অ্যাক্টিভিটিজ আছে, তার মধ্যে খেলাধুলা অন্যতম যেটির ওপর আমরা বিশেষ জোর দিই। আমরা এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা এবং খেলাধুলা—সবক্ষেত্রেই অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। ​সেই লক্ষ্যেই আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে—আপনারা জানেন যে আমি এই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছি—আমি বিশেষভাবে খেলাধুলাসহ সকল শিক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার তা করব।

অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: শাহেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হোসেন আল মামুন। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।