অভয়নগরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬, ১৫:২৩
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬ইং এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা খাদ্য বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বজলুর রহমান গাজী, নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, কৃষক আব্দুর রহমান, কবীর হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নওয়াপাড়া সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, চলতি বছরে অভয়নগর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭৮ মেট্রিক টন। এছাড়া চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৩৪ মেট্রিক টন। প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে এবং প্রতি কেজি চাল ৫০ টাকা দরে আগামী ৩১ আগস্ট ২০২৬ইং তারিখ পর্যন্ত ক্রয় করা হবে।
আপনার মতামত লিখুন :