ধারের টাকা পরিশোধ না করায় বিজি প্রেসের কর্মীর নামে মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪৭
স্টাফ রিপোর্টার, যশোর:
টাকা ধার নিয়ে আত্মসাতের অভিযোগে বিজি প্রেস কর্মী সালাহউদ্দিন পারভেজের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শহরের বিমান বন্দর সড়কের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি সালাহউদ্দিন পারভেজ ঢাকা তেজগাঁও বেগুনবাড়ি এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের বিমান বন্দর সড়কের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু ঢাকা তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন। একই এলাকার বাসিন্দা আসামি সালাহউদ্দিনের সাথে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। আসামি সালাহউদ্দিন তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে তার কাছে টাকা ধার চান। ২০১৯ সালের ২৮ ফেব্রæয়ারি থেকে ২২ সালের ৪ আগস্টের মাধ্যে তিন কিস্তিতে মুক্তিযোদ্ধ মন্টু আসামি সালাহউদ্দিনকে ৩ লাখ ৭৩ হাজার টাকা ধার দেন। ধারের টাকা পরিশোধের জন্য তাগাদা দিলে সালাহউদ্দিন ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর একটি অঙ্গীকার নামা করে দেন। অঙ্গীকার অনুযায়ী সালাহউদ্দিন টাকা পরিশোধ না করায় গত বছরের ১৫ ডিসেম্বর লিগ্যাল নোটিশ দেয়া হয়। তারপরও টাকা পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :