• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাতক্ষীরায় ঝিনাইদহের চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার প্রধান আসামি স্বামী গ্রেফতার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬, ১০:১৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:
​সাতক্ষীরার দেবহাটায় যৌথ অভিযান চালিয়ে ঝিনাইদহের বহুল আলোচিত আফিয়া আক্তার খুশি (২১) হত্যা মামলার প্রধান আসামি স্বামী সাঈদ মেহেদী (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার রাতে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​র‌্যাব জানায়, দুই বছর আগে প্রেমের সম্পর্কের জেরে গোপনে বিয়ে করে ঝিনাইদহে বসবাস করছিলেন তারা। বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে খুশিকে মারধর করতেন সাঈদ। গত ১৩ই মে ২০২৬ তারিখ সকালে ঝিনাইদহের বাসা থেকে খুশির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় সাঈদ মেহেদীকে ১নং আসামি করে মামলা দায়ের করেন।

​গ্রেফতারকৃত সাঈদ মেহেদী দেবহাটার ঢেপুখালী পূর্বপাড়া গ্রামের মোশলেম গাজীর ছেলে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।