কেশবপুরে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ক্রীড়া ও সেলাই সামগ্রী বিতরণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬, ৬:৫৭
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে স্বাবলম্বী করার উপকরণ এবং বিভিন্ন যুব ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্যের অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ তুলে দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- মাওলানা আব্দুস সামাদ, কর্মপরিষদ সদস্য, যশোর জেলা জামায়াত।
- রেজাউল ইসলাম, নায়েবে আমির, উপজেলা জামায়াত।
- রফিকুল ইসলাম, সেক্রেটারি, উপজেলা জামায়াত।
- তবিবুর রহমান, সহকারী সেক্রেটারি, উপজেলা জামায়াত।
- অ্যাডভোকেট ওজিয়ার রহমান, সভাপতি, উপজেলা জামায়াত পেশাজীবী বিভাগ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ২৬টি সেলাই মেশিন, ৩০টি বাইসাইকেল ও ২৭টি হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন ক্লাবের মাঝে ১০৮টি ফুটবল, ৪৯টি ভলিবল এবং ১২টি ক্রিকেট খেলার সরঞ্জাম হস্তান্তর করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেন, "অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার পাশাপাশি যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এলাকার উন্নয়নে এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
আপনার মতামত লিখুন :