• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬, ১৭:৪৫
ছবির ক্যাপশন: ad728

যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা গাজী পাড়া এলাকায় খেলা করার সময় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে গাজীপাড়ার  পুকুরের পাশে এ দুর্ঘটনা ঘটে।

​আহত শিশুরা হলো—স্থানীয় রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)। তারা উভয়েই ধর্মতলা খোলাডাঙ্গা গাজী পাড়া এলাকার বাসিন্দা।

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ওই দুই শিশু পুকুরপাড়ের পাশে খেলা করছিল। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বোমা সদৃশ বস্তু নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে দুই শিশুই রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুই শিশুকে বর্তমানে শিশু সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  রেজওয়ানের (৭) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফারের করা হয়েছে। 

​যশোর কোতোয়ালি থানা পশ্চিম মাসুম খান  সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।