নিজস্ব প্রতিবেদক:
নতুন ধারার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (NCP)-র ১১৩ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল্লাহ আল নাদিম।
যশোর সদর উপজেলার আরবপুর মোড় এলাকার মরহুম মোরশেদ মিয়ার সন্তান আব্দুল্লাহ আল নাদিম শিক্ষাজীবনে ২০১৪ সালে মুসলিম একাডেমী থেকে SSC এবং ২০১৬ সালে উপশহর কলেজ থেকে HSC সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করেন।
রাজনীতিচর্চার পাশাপাশি আব্দুল্লাহ আল নাদিম বহু সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত। তিনি সমাজসেবামূলক সংস্থা 'হেলপিং হ্যান্ডস বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন' (Helping Hands Bangladesh Welfare Foundation)-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং নদী রক্ষা ও পরিবেশ সচেতনতামূলক সংগঠন 'নদী সুরক্ষা আন্দোলন'-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এ ছাড়াও তিনি 'উত্তরা অর্গানাইজেশনস লিডারস ক্লাব' এবং 'ইমারজেন্সি রেসপন্স অ্যাসোসিয়েশন'-এর সক্রিয় সদস্য হিসেবে যেকোনো জরুরি মানবিক সেবায় অগ্রণী ভূমিকা রেখে আসছেন।
আপনার মতামত লিখুন :