যশোরে কেক কাটা ও আলোচনায় যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ অগাস্ট ২০২৬, ১৬:২১
স্টাফ রিপোর্টার :
যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির যশোর জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় শহরের চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন মুন্না এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন শেখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ যুব অধিকার পরিষদ গুম, খুন, হত্যা, সীমান্ত হত্যা, ভারতীয় আগ্রাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে সংগঠনটির যুবনেতাদের অংশগ্রহণ ও ভূমিকা ছিল অত্যন্ত দৃশ্যমান। বর্তমানেও দেশব্যাপী যুবসমাজকে সংগঠিত করা, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা।
সভায় অন্যান্যদের মধ্যে যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক কাওসার আলী, দপ্তর সম্পাদক রনজিত কুমার দে, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসেন প্রান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক নূর আলী শেখ, প্রচার সম্পাদক শাহিন ইসলাম বিশাল, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুজন হোসেন এবং ক্রীড়া সম্পাদক শোয়েব আলী উপস্থিত ছিলেন।
এ ছাড়া যশোর সদর উপজেলা কমিটির সভাপতি ইদ্রিস আলম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, অর্থ সম্পাদক শামীমুজ্জামান আকাশসহ জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেক কেটে সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আপনার মতামত লিখুন :