নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর শহরের ‘জয়তী সোসাইটি’ অডিটোরিয়ামে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী বলেন, "হুসাইন মুহাম্মদ এরশাদ দেশব্যাপী কৃষি উপকরণ দিয়ে সহায়তার মাধ্যমেই কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। পাশাপাশি তিনি সারাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেন এবং আইনি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেন। কিন্তু পরবর্তী সরকারগুলো আইনি সেবা ঢাকাকেন্দ্রিক করায় বর্তমানে সাধারণ মানুষের দুর্ভোগ আশঙ্কাজনকভাবে বেড়েছে।"
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার।
যশোর জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কৃষি বিষয়ক যুগ্ম সম্পাদক শেখ হুমায়ুন কবীর শাওন, মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব
যশোর জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মনিরুজ্জামান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লাবলু, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান ও সহ-সভাপতি সেকেন্দার আলী, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবর রহমান, জেলা কৃষক পার্টির সভাপতি মঈন খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ও সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন শিকদার, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজগর আলী ও কৃষক পার্টির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শিকদার আবু সঈদ প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :