• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে সাবেক পৌর কাউন্সিলরসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬, ১৪:৪৮
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা (৪৫) ও শেখ হাবিবুর রহমান (৬২) নামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) ভোর রাতে সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে শেখ হাবিবুর রহমানকে এবং সকাল ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রাম থেকে মিজানুর রহমান মোল্যাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান মোল্যা নওয়াপাড়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বুইকারা গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে।

আটক শেখ হাবিবুর রহমান সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘২০২৬ সালের জুন মাসের ৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। সোমবার ভোর রাত ও সকালে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।’