• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সরকারি এমএম কলেজে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬, ১৪:৩৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম।

​বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক প্রফেসর ড. শেখ খসরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ। সহযোগী অধ্যাপক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মেহবুব হাসান ও রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী উর্মি খাতুন।

​এবারের বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজের মোট ৭টি বিভাগের প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতার সমাপনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজয়ী ২১ জন শিক্ষার্থীর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।