বাঘারপাড়ায় মাদক সেবনের দায়ে পিতা-পুত্রের কারাদন্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০
বাঘারপাড়া (যশোর ) প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় মাদকাসক্ত পিতা ও পুত্রকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পিতা দোহাকুলা গ্রামের মৃত আজিবার ঢালির ছেলে শওকত আলী (৬৭) ও তার পুত্র রিপন হোসেন (৩২)। সোমবার দুপুরে উপজেলার দোহাকুলা গ্রামে (ঢালি পাড়া) অভিযান চালিয়ে শওকতকে গাজা ও ছেলে রিপনকে ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার প্রত্যেককে সাত দিনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিতা ও পুত্র গাজা ও ইয়াবা সেবনসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এদিন গোপন খবর জানতে পেরে বাপ-বেটাকে হাতে নাতে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এসময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা উদ্ধার করে তাদের বাড়িতেই আগুনে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করে বাপ-বেটা মুচলেকায় স্বাক্ষর করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে জরিমানা করেন।
অভিযানে অংশগ্রহণ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের এসআই মদন মোহন সাহা, এসআই রাফিজা খাতুন, এএসআই হাছিবুল ইসলাম, কনস্টেবল আসিকুজ্জামান, অঅছিয়া খাতুন, আসিব ইসলাম, আদালতের পেশকার কিঙ্কর প্রমুখ।
উভয়ের নামে বিগত সময়ে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় বাঘারপাড়া থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :