জাগরণী চক্র ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা বাঘারপাড়ায়
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬, ১৩:৩৩
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
র্স্মাট এইচভিসি (সবজি) প্রকল্পের আওতায় বাঘারপাড়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। এতে সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)আজিজুল হক।
অন্যান্যের বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব মন্ডল, জাগরণী চক্র ফাউন্ডেশনের জোনাল ব্যবস্থাপক ফারুক আহমেদ। প্রকল্পের প্রেক্ষাপট, পরিচিতি এবং কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসাইন। প্রকল্প সম্পর্কে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, খরা ও লবনাক্ততার কারণে কৃষক যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি উন্নত বীজ ও চারার অভাবে কৃষক তার ফসলে কাঙ্খিত ফলন পাচ্ছে না। কোন কোন কৃষক ফলন পেলেও তা সংরক্ষণ করতে পারছে না। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এ সব সমস্যা নিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন পিকেএসএফ’র আর্থিক সহায়তায় কৃষকদের সম্পদ-দক্ষ ও পরিচ্ছন্ন উৎপাদন পদ্ধতি গ্রহনে সহায়তা করা, জলবায়ু সহিষ্ণু সবজি উৎপাদন ও বাজার সংযোগ তৈরি করে আয় ও জীবনমান উন্নত করার যাবতীয় বিষয়ে কাজ করাই এ প্রকল্পের মূল লক্ষ। এ লক্ষে খুলনা বিভাগের ছয়টি জেলায় কাজ করবে জাগরণী চক্র ফাউন্ডেশন।
আপনার মতামত লিখুন :