• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নজরুল বর্ষ উপলক্ষে যশোরে পুনশ্চের বর্ণাঢ্য নজরুল উৎসব অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ অগাস্ট ২০২৬, ০৩:৪৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
নজরুল বর্ষ উপলক্ষে ‘পুনশ্চ যশোর’-এর উদ্যোগে বর্ণাঢ্য নজরুল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুনশ্চ যশোরের সভাপতি শহিদুল হক বাদলের সভাপতিত্বে এই সঙ্গীত ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্না লাল দে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরধুনী সঙ্গীত একাডেমির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, ব্যঞ্জন থিয়েটারের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান পিন্টু, কবি মাহমুদা রিনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিন ইকবাল, এনামুল হক, মেহেদুর রহমান টুটুল ও শ্রবণী সুরসহ স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক শুভানুধ্যায়ীগণ।

সাংস্কৃতিক পর্বে পুনশ্চের দলীয় ও একক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। দলীয় কণ্ঠে ‘আমি যুগে যুগে আসিয়াছি’ ও ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গান পরিবেশন করেন শিল্পী প্রচেতা, আরোহী, বর্ণ, শীর্ষা, সরিতা, অতসী, প্রতীক্ষা, সৃষ্টি ও মিষ্টি। ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ গানটি পরিবেশন করেন অরণ্য, উৎস, অভিরূপ, বর্ণ ও অরিত্র। এ ছাড়া ‘চুড়ির তালে নূড়ির মালা’ পরিবেশন করেন অহনা, প্রাচিতা, বৃত্ত ও নিশিতা।

একক সঙ্গীতে অংশ নেন স্নিগ্ধ শ্যাম বেণী বর্ণা, ক্ষুদে শিল্পী অর্ঘ অনুরাগ, আরাধ্যা দেবনাথ, প্রিয়ন্তী, আদিত্য, সুলগ্না, ঝংকার মজুমদার, শায়ন্তনী দেবনাথ ও লক্ষ্মী রানী বৈদ্য। ‘তব গানের ভাষায় সুরে’ দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন রিয়া ও নন্দিনী। এ ছাড়া ‘দূর দ্বীপবাসিনী’ গুচ্ছ কণ্ঠে পরিবেশন করেন প্রথা, কঙ্কনা, সম্পূর্ণা, পুনম ও সৃজনী।

সঙ্গীতের পাশাপাশি নজরুল কবিতায় আবৃত্তি পরিবেশন করেন অভিজিৎ পাল, অরুণ মজুমদার, শ্রেয়সী, রাশি, সিঁথি ও অর্থী। ‘লাল টুকটুকে বউ যায় রে’ গানের সাথে সমবেত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজনটি উৎসবমুখর রূপ নেয়।