জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে যশোরে শহীদদের স্মরণে সদর ও নগর ছাত্রদলের দোয়া মাহফিল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) যশোর সদর উপজেলা ও নগর ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং বিএনপি নেতা শহিদুল বারী রবু।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।
এ ছাড়া ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন, নগর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ কায়সার ইস্তি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান, ইমরান হোসেন কায়েস, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, নিয়াজ মাহমুদ শিশির ও রাব্বি হোসেন।
অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন, নগরের ৯টি ওয়ার্ড এবং বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :