নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘স্কুল ডে-২০২৬’ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (০৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ বছরের মূল প্রতিপাদ্য "এক বছরের গৌরবময় পথচলা— আগামীর স্বপ্নময় যাত্রা"।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন ঢাকা-এর সদস্য সচিব আলমগীর মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের বিগত এক বছরের সাফল্য ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে বলেন, গুণগত মানসম্মত শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামাল, হাসানুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।
উৎসবমুখর এই অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :