• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ১২৪টি ভারতীয় শাড়ি, ১২টি টু-পিছ এবং ৫৫টি পোশাক সামগ্রী। ৪ কেজি কিসমিস, ৫.৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুসকা, ১ কেজি আমসত্ব, ১২৫টি চকলেট এবং ২৭টি টেনিস বল। ৪৮০টি কসমেটিক্স পণ্য।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, "সীমান্তে অবৈধ মালামাল ও মাদক পাচার চক্রকে ধরতে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।"