• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অপপ্রচার ও কুৎসিত রাজনীতির বিরুদ্ধে যশোরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬, ১৫:১০
ছবির ক্যাপশন:

নিজেস্ব প্রতিনিধি:
রাজনীতিতে অপপ্রচার, কুৎসা ও শিষ্টাচারবহির্ভূত সংস্কৃতির প্রতিবাদে এবং সুস্থ ধারার রাজনীতির দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ মঙ্গলবার দুপুরে শহরের লালদিঘির পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানার নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মিছিলে যুবদলের নেতা-কর্মীরা "রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো" এবং "চাই সুস্থ ধারার রাজনীতি" সংবলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

​
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে যুবদল রাজপথে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপপ্রচার বা শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক অপকৌশল বরদাশত করা হবে না। দেশের মানুষ এখন একটি পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ দেখতে চায়।

​কর্মসূচিতে জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।