বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৪৬ বোতল বিদেশি মদ ও শাড়ি আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫
নিজস্ব প্রতিবেদক:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা মূল্যের বিদেশি মদ, শাড়ি, ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৫ অক্টোবর ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, ৫টি ভারতীয় ওষুধ এবং ১৯১টি বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের মোট বাজারমূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র দমনে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :