• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবক আটক, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬, ৬:০৯
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পেরুলী-ধুলগ্রাম সড়কে এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

আটক ৩ যুবক হলেন, উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) ও শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্যার ছেলে রবিউল মোল্যা (২৩)। 


স্থানীয়রা জানান, গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পেরুলী-ধুলগ্রাম সড়কে গণপাহারা চলছিল। এ সময় একটি মোটরসাইকেলের দুইজন আরোহীর দেহতল্লাশি করতে গেলে তাদের একজন একটি পিস্তল দেখিয়ে পালাবার চেষ্টা করে। পরে ইছামতি গ্রামের আব্দুল আলীর ছেলে রবিউল মোটরসাইকেল আরোহী ২জনের পক্ষ নিলে ৩জনকেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।  

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘শুভরাড়া ইউনিয়ন থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিনসহ ৩ যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক ৩জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’