বাঘারপাড়ায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উদযাপন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়ায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মদিন উদযাপন হয়েছে। রোববার ২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলা স্কাউট শাখা এ কর্মসূচির পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে নিবার্হী অফিসারের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকতা শেখ মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকতা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা ইশতিয়াক আহমেদ, নিবার্চন কর্মকতা মেহেদী হাসান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান, প্রধান শিক্ষক ইকরামুল কবির,স্কাউট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যশোর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট ও রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :