চৌগাছায় সরকারি কর্মকর্তাদের সাথে সাবিরা নাজমুল এমপির মতবিনিময়
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬, ১৬:৪২
স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলা পরিষদে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল মুন্নি এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনূর রশিদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাবিরা নাজমুল মুন্নি সরকারি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :