• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬, ০৭:১৩
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:
যশোরে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কপোতাক্ষ নদ’ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। ​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মোশাররফ হোসেনসহ কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।

​সভায় জেলার সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদনে পানির সুষম ব্যবহার নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি তাঁর বক্তব্যে জেলার পানির উৎসসমূহ সুরক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।