আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা শাখার আয়োজনে সেলাই মেশিন বিতরণ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২২ অগাস্ট ২০২৬, ১৪:৪০
নিজস্ব প্রতিবেদক:
আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা শাখার উদ্যোগে অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা কার্যালয়ে অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা শাখার চেয়ারম্যান শেখ গোলাম ফারুখ।
এসময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলাম যশোর জেলা শাখার ভাইসচেয়ারম্যান জহুরুল আলম, সহসাধারণ সম্পাদক আবু শাহ রিয়াদ মিতুল, সদস্য আরমান, আব্দুল মালেক, আমীর হোসেন, হাসমত আলী, শামীম হোসেন দুতি,আব্দুল খালেক,পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক ডক্টর মোস্তাফিজুর রহমান। ১৫ জন অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :