কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ অগাস্ট ২০২৬, ৬:৩৮
কেশবপুর প্রতিনিধি:
যশোরের
কেশবপুরে বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন করা হয়েছে। শনিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ
উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেসরকারী
শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ
আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর
রাজ্জাক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আবু
তালেব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের
আহবায়ক মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী, প্রধান শিক্ষক
আব্দুল মান্নান, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, আবু হাসান, মতিয়ার
রহমান প্রমুখ। সংগঠনের কার্যক্রম সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন, সংগঠনের
সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান টুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের
সহসভাপতি শিক্ষক নাজমুল আলম, আব্দুল কুদ্দুস ও মনিরুজ্জামান শাহীন।
আপনার মতামত লিখুন :