অভয়নগরে এমপি অধ্যাপক গোলাম রসুলকে সংবর্ধনা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে গণসংবর্ধনা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীধরপুর ইউনিয়ন কলেজের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে গণসংবর্ধনা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীধরপুর ইউনিয়ন কলেজের সভাপতি (ভারপ্রাপ্ত) আশাবুর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮৮ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রসুল।
গণসংবর্ধনা ও সূধী সমাবেশের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মহিউল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী হাফজ মাওলানা আব্দুল করিম, শ্রীধরপুর ইউনিয়ন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ডা. আতাহার হোসেন, দাতা সদস্য আলহাজ্ব রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের অধ্যক্ষ এস এম কামাল হোসেন ও শ্রীধরপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. ফারুক হোসেন কাজল।
এদিন দুপুরে ৮৮ যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম রছুল অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, আরএমও মাহফুজুর রহমান সবুজসহ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :