ভ্রাম্যমাণ আদালতের সামনে মোটরসাইকেল শোডাউন : স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৫১
মনিরামপুর প্রতিনিধি :
শুক্রবার বিকেলে মনিরামপুরের রোহিতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেছে স্বতন্ত্র কলস প্রতীকের প্রার্থী শহীদ ইকবাল হোসেন। বিকেল ৫টার দিকে পলাশী মোড়ে কলস প্রতীকের একটি মোটরসাইকেল শোডাউন ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে। এসময় নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৯(ক) ধারা লঙ্ঘনের দায়ে কলস প্রতীকের প্রার্থীর প্রতিনিধি ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমানকে
দশ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসানের ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার বিকেলে মনিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ডিজিএফআই ও এনএসআইয়ের অংশগ্রহণে এক যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। যৌথ টইলটি মনিরামপুর পৌর এলাকা, সদর ইউনিয়ন, ঢাকুরিয়া ও হরিদাসকাঠি ইউনিয়নের বিভিন্ন বাজার ও ভোট কেন্দ্র সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করেছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল গফ্ফার এই তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :