• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নওয়াপাড়া পৌর নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
ছবির ক্যাপশন:

অভয়নগর প্রতিনিধি:

নওয়াপাড়া পৌরসভার আয়োজনে পৌর নগর সমন্বয় কমিটির সভা বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পৌর প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সার্বিক উন্নয়ন, যানজট নিরসন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি, সরোয়ার মোস্তাফিজ মিলন প্রমুখ। এ সময় রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।