• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬, ১০:০৮
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:

শান্তিপূর্ণভাবে যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি প্রথম দিসের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।  চলতি বছর এসএসসি পরীক্ষায় বোর্ডের আওতায় ১০ জেলায় ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  প্রফেসর ড. মো. আব্দুল মতিন এর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য মতে, মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক)১ম পত্র (১০১)পরীক্ষায় কোনো বহিষ্কার নেই। তবে পরীক্ষায়  অনুপস্থিত ছিল এক হাজার ৪৪১ জন, অনুপস্থিতির হার ১ দশমিক ২৯ শতাংশ। গতবছর অনুপস্থিতি আরো বেশি ছিল। ২০২৫ সালের বাংলা ১ম পত্রে অনুপস্থিত ছিল এক হাজার ৮ শত, শতকরা ১ দশমিক ৩৫ শতাংশ।

এ বছর ২৯৯ কেন্দ্রে বাংলা ১ম পত্রের পরীক্ষার্থী ছিল  এক লাখ ১১ হাজার ৭৪১ জন, পরীক্ষা দিয়েছে এক লাখ ১০ হাজার ৩ শত জন।