• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ১০০ বন্দির ভোট প্রদান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার যশোর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক অনন্য নজির সৃষ্টি হলো যশোর কেন্দ্রীয় কারাগারে। ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট দিয়েছেন ১০০ জন বন্দি।


ভোটের প্রক্রিয়া ও নিবন্ধন কারা কর্তৃপক্ষ জানায়, বন্দিদের ভোটাধিকারের বিষয়টি আগেভাগেই অবহিত করা হয়েছিল। এতে অনেক বন্দি আগ্রহ দেখালেও জাতীয় পরিচয়পত্র না থাকা বা কারিগরি সীমাবদ্ধতার কারণে সবাই নিবন্ধন করতে পারেননি। প্রাথমিক পর্যায়ে ১২৯ জন বন্দি অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলেও শেষ পর্যন্ত শনিবার ১০০ জন বন্দি তাদের ভোট প্রদান করেন।

যেভাবে ভোট দিলেন বন্দিরা নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত ভোটারদের জন্য পৃথকভাবে পোস্টাল ব্যালট সংবলিত খাম পাঠানো হয়। প্রতিটি প্যাকেটে ভোট প্রদানের নির্দেশিকা ও ব্যালট পেপার ছিল। বন্দিরা নিজ নিজ নির্বাচনী আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে অবগত হওয়ার পর ব্যালট পেপারে ভোট দিয়ে তা সিলগালা করেন। কারাগারের ভেতরে নির্ধারিত স্থানে বসেই গোপনীয়তা বজায় রেখে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে তারা সিলগালাকৃত খাম কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন।

কর্তৃপক্ষের বক্তব্য যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান সংবাদমাধ্যমকে জানান, নিবন্ধিত বন্দিদের মধ্যে ১০০ জন সফলভাবে ভোট দিয়েছেন। বিধি অনুযায়ী ব্যালট পেপারগুলো পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। এই উদ্যোগের ফলে কারাগারে থেকেও নাগরিক অধিকার চর্চার এক নতুন দ্বার উন্মোচিত হলো।