• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছা থেকে গাঁজাসহ আটক ৪ জনকে কারাদন্ড দুইজনের বিরুদ্ধে থানায় মামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬, ১৬:৪১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
চৌগাছায় আলাদা অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ ৬ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও বাকি ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্রে জানাগেছে, বুধবার সকালে চৌগাছার কংশারীপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত হামেজ উদ্দিনের ছেলে হোচেন আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। এই ঘটনায় চৌগাছা থানায় নিয়মিত মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 


সকাল সাড়ে ১০টার দিকে সুখপুকুরিয়া পুড়োপাড়া খালপাড়া থেকে লনু মিয়ার ছেলে আকতার হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এই ঘটনায় ও চৌগাছায় থানায় আরও একটি মামলা করা হয়েছে।

এছাড়া, ৫০ গ্রাম করে গাঁজা নিজের কাছে রাখার অভিযোগে চানপুর গ্রামের মুনতাজ আলীর ছেলে মোমিন, মৃত ইউসুফ আলীর ছেলে নজরুল ইসলাম, মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে ইজাজুল ইসলাম ও কয়ারপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলামকে আটক করা হয়। আটক চারজনকে উপজেলার নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতের সোপর্দ করা হয়। বিচারক ফারজানা ইসলাম প্রত্যোককে ১০ দিন করে বিনাশ্রম কারাদÐ ও ১শ’ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত প্রত্যেকে কারাগারে পাঠানো হয়েছে।