• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নৌযান শুমারি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নৌযান শুমারি-২০২৬। এ উপলক্ষ্যে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ রবিবার র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
​এছাড়াও র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল হোসেন, যশোর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

​জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ আগস্ট থেকে শুরু হওয়া এই শুমারি চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযানের একটি আধুনিক তথ্যভাণ্ডার তৈরি করাই এই শুমারির মূল উদ্দেশ্য। প্রাপ্ত তথ্য দেশের নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।