• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬, ১১:০৯
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়বে কি না-এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সেটার লাগাম আমরা টেনে ধরব।

তিনি বলেন, খুব সহজভাবে পরীক্ষা নেওয়া হবে। এমন কোনো প্রতিযোগিতা আনা হবে না, যা ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। আমরা প্রাথমিক ধাপে কারও পরীক্ষা নেব না। এরপর দেখা যাবে কী হয়। লটারি শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না।