যশোরে উদযাপিত হলো বৃক্ষমেলা ২০২৬: পুরস্কৃত হলেন সেরা নার্সারি উদ্যোক্তারা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬, ১৪:৪১
স্টাফ রিপোর্টার :
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে যশোরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) জেলা শহরের টাউন হলস্থ ঐতিহাসিক মুন্সী মেহেরুল্লাহ ময়দানে যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
অনুষ্ঠানে আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রেজা দুলু এবং যশোর ইনস্টিটিউটের নির্বাচিত সাধারণ সম্পাদক এ.জেড.এম সালেক।
অনুষ্ঠান শেষে মেলার সেরা স্টল, বিশেষ উদ্যোক্তা এবং আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
সেরা নার্সারি (স্টল অংশগ্রহণকারী):
- প্রথম স্থান: হাজেরা নার্সারি (প্রোপাইটর: শাহাবুদ্দিন বাবু)
- দ্বিতীয় স্থান: সবুজ নার্সারি (প্রোপাইটর: বোরহান উদ্দিন সবুজ)
- তৃতীয় স্থান: তন্দ্রা নার্সারি (প্রোপাইটর: আল আমীন)
বিশেষ উদ্যোক্তা ক্যাটাগরি:
- প্রথম স্থান: বিসমিল্লাহ বনসাই (সাজ্জাদ হোসেন)
- দ্বিতীয় স্থান: পথিক কর্নার (শাহরিয়ার পথিক)
- তৃতীয় স্থান: প্ল্যান্ট হাউস (মহুয়া শামীম)
এছাড়াও বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৯ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ জোরদার করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
আপনার মতামত লিখুন :