• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে নারী উদ্যোক্তাদের জন্য ৫ দিনব্যাপী ইকো প্রিন্টিং প্রশিক্ষণ সম্পন্ন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৭ অগাস্ট ২০২৬, ১৫:৫৮
ছবির ক্যাপশন: ad728

​নিজস্ব প্রিতবেদক:
যশোরের নারী উদ্যোক্তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে প্রথমবারের মতো জেলায় অনুষ্ঠিত হলো ‘ইকো প্রিন্টিং’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সহযোগিতায় অনুষ্ঠিত ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন নারী উদ্যোক্তা।

​যশোর শহরের কারবালা রোডস্থ ‘টুইংকেল ক্রাফটস’-এ ৫ দিন ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়।

​সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেন চেম্বারের খুলনা বিভাগের প্রতিনিধি, যশোর অঞ্চলের প্রতিনিধি রেখা বেগম ও মুসলিমা খাতুন এবং আয়োজক প্রতিষ্ঠান টুইংকেল ক্রাফটসের স্বত্বাধিকারী মরিয়ম নার্গিস।

​আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও আধুনিক এ ইকো প্রিন্টিং প্রযুক্তি হস্তশিল্পে এক নতুন মাত্রা যোগ করবে। প্রশিক্ষণপ্রাপ্ত এই ৩০ জন নারী উদ্যোক্তা শুধু যশোরেই নয়, ভবিষ্যতে প্রান্তিক পর্যায়সহ সারা দেশের অন্য নারীদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতি ও হস্তশিল্প খাতে যশোরের নারী উদ্যোক্তারা নিজেদের আরও একধাপ এগিয়ে নিতে সক্ষম হবেন।