যশোরের ফেন্সি মার্কেটে আগুন: ৩ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৫
স্টাফ রিপোর্টার :
যশোরের বড় বাজার ফেন্সি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতা-বর্ষির তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি কসমেটিকসের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী শামীম হোসেন, পারভেজ শেখ ও রাশেদুল ইসলামের দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম জানান, সময়মতো ফায়ার সার্ভিস না পৌঁছালে ক্ষতির পরিমাণ আরও বাড়ত। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :