• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মুন্সি নাজমুল হোসেনের সৌজন্যে রামনগরে ৭০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬, ০৯:৪৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৭০টি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বলাডাঙ্গা গ্রামে এই মানবিক উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেনের সৌজন্যে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাডাঙ্গা গ্রামের ইউনিট সভাপতি আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন মুন্সি নাজমুল হোসেন। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব উল্লেখ করে এই কল্যাণমুখী ও মানবিক কাজে সামর্থ্যবান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পবিত্র ঈদের আনন্দ যেন সব পরিবারের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উৎসবের আগে এসব উপহার সামগ্রী হাতে পেয়ে এলাকার সাধারণ ও অসহায় মানুষের মুখে হাসির রেখা ফুটে ওঠে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোতাহার হোসেন, তবিবুর রহমান, হাসান আল বান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।