• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে এডাবের সভা: ‘সমন্বিত প্রচেষ্টায় আসবে টেকসই উন্নয়ন’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬, ০৮:৪২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এনজিওগুলোর কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করতে গণমাধ্যমের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য বলে মত দিয়েছেন বিশিষ্টজনরা। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এনজিওগুলোর তৃণমূল পর্যায়ের কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে বলেও তারা উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) যশোর জেলা শাখার আয়োজনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “বাংলাদেশের উন্নয়নে এনজিওসমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা” শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন এডাব যশোর জেলা শাখার সভাপতি শামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি তার বক্তব্যে বলেন, "নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোর ভূমিকা অনস্বীকার্য। তবে এই উন্নয়ন কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে এবং এর স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যম একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ভবিষ্যতে এই সমন্বয় আরও বৃদ্ধি পাওয়া প্রয়োজন।"

সভাপতির বক্তব্যে শামসুল আলম বলেন, ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে এনজিওসমূহ দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের দায়িত্বশীল লেখনী এই উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এডাব যশোর জেলা শাখার সহ-সভাপতি এম রাসেল আশরদ, সাধারণ সম্পাদক শাহজান নান্নু, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম ও সদস্য আহসান হাবিব। এছাড়াও জেলার বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন।

সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তৌহিদ জামান, রাজেক জাহাঙ্গীর, এস এম ফরহাদ, আকরামুজ্জামান, সাইফুল ইসলাম সজল, তবিবুর রহমান ও জুয়েল মৃধা প্রমুখ।

সভার শেষ পর্যায়ে বক্তারা যশোর জেলার সামগ্রিক উন্নয়নে এনজিও ও গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে তথ্য আদান-প্রদান এবং প্রচারের মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে তোলাই এই সভার মূল লক্ষ্য হিসেবে উঠে আসে।