কারাগার থেকে বেরিয়ে ফের মাদকের কারবার, ৬ মাসের কারাদণ্ড
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২
অভয়নগর প্রতিনিধি:
যশোরের
অভয়নগরে মাদক মামলায় কারগার থেকে জামিনে বেরিয়ে ফের মাদকের কারবার শুরু
করার অভিযোগে জিল্লুর রহমান পলাশ (৪৮) নামের এক মাদক কারবারিকে ৬ মাসের
বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩
আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জিল্লুর রহমান পলাশ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওলিয়ার রহমান ও শুকুরোন বেগমের ছেলে।
স্থানীয়
সূত্রে জানা যায়, জিল্লুর রহমান পলাশ একজন চিহ্নিত মাদক কারবারি। তার
বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি একটি মাদক মামলায়
কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে ফের মাদক ব্যবসা শুরু করেন তিনি।
ভ্রাম্যমাণ
আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার
সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ
সময় ২পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজাসহ জিল্লুর রহমান পালাশ নামের এক
মাদক কারবারিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা
জরিমানা করা হয়। সাত দিন পূর্বে একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে
বেরিয়ে আসেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে অভয়নগর থানায় একাধিক মাদক মামলা
থাকার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন,
‘মাদক পরিবহন ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮
এর ৩৬ (১) স্মরনির ২১ ধারা মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার
টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :