• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু, কৃষক আহত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬, ১৩:০৬
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
​যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে মোঃ রুবেল হোসেন (১২)এক কিশোরের মৃত্যু ও আব্দুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহত রশিদক যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রয়েল হোসেন সদর উপজেলার চানদুটিয়া গ্রামের শিপন হোসেনের ছেলে।  ​আহত আব্দুর রশিদ চান্দুটিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার আনুমানিক বেলা তিনটার দিকে চান্দুটিয়া পশ্চিম মাঠ থেকে কিশোর রয়েল বাড়ি ফিরছিলেন। একই সময় নিজের গরু নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই  রয়েল হোসেন মারা যায়। আব্দুর রশিদ  জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে ছিলেন । পরবর্তীতে মাঠ থেকে ফেরার পথে এক পাওয়ার ট্রিলার চালক তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে রশিদের পরিবারকে খবর দেন।

​খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। 
আওতা আব্দুর রশিদের ভাই হাবিবুর রহমান জানান, ঘটনা স্থলে শিপনের ছেলের রয়েল এর মৃত্যু হয়। বড় ভাই আব্দুর রশিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।