রমজানে নিত্যপণ্যের দাম বাড়তি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯
স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান মাস সামনে রেখে যশোরের বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। লিটারে ১০ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। মাংস, শশা, লেবুর দাম বাড়লেও, স্বাভাবিক আছে খেজুর, ছোলা, চিনিসহ অন্যান্য নিত্য পণ্যর। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে জনমনে।
গেলো ১০ থেকে ১৫ দিনের ব্যবধানে যশোরের বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ১০টাকা। গরুর মাংস কেজিতে ১৫০ টাকা, শশা কেজিপ্রতি ৩০, গাজর ৮ থেকে ১০ টাকা বেড়েছে। আর লেবুর পিচ দাঁড়িয়েছে ১২ টাকায়। তবে খেজুর, ছোলা, চিড়া, পেঁয়াজ, রোশন, ডাল, আলু, চিনিসহ অন্যসকল নিত্য পণ্যর মূল্য স্বাভাবিক আছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে প্রায় সব পণ্যর সরবরাহ ও মজুত রয়েছে। তবে কয়েকহাত পরিবর্তনের ফলে খোলা বাজারে দাম কিছুটা ওঠানামা করছে।
প্রশাসনের সঠিক নজরদারিতা এবং সিন্ডিকেটের লাগাম টানতে পারলে পরিস্থিতি আয়ত্বে থাকবে বলে দাবি সাধারণ মানুষের।
রোজায় বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যেই প্রশাসনের একাধিক দল মাঠে নেমেছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
সংযম ও ত্যাগের মাসে ব্যবসায়ীদের সিন্ডিকেট না করার আহবান জানিয়েছে সচেতন মহল। একইসাথে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুত আশ্বাস ও প্রশাসনের কঠোর নজরদারিতার দাবিও তাদের।
আপনার মতামত লিখুন :