• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

১২ দিনেও মেলেনি মণিরামপুরের নিখোঁজ কৃষক হারুনের সন্ধান, সংবাদ সম্মেলন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬, ০৯:০১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রামের কৃষক হারুনার রশিদ (৪৬) নিখোঁজ হওয়ার ১২ দিন পরও উদ্ধার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে নিখোঁজ কৃষকের পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক এমরান আলী মাস্টার। তিনি জানান, গত ২০ জুন বিকেলে কেশবপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি হারুনার রশিদ। ২১ জুন মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

​পুলিশের তদন্তে জানা গেছে, হারুনার রশিদের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান ছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলার জুইখালী কামারালী এলাকায় এবং সেখানেই ফোনটি বন্ধ হয়ে যায়। সেখানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের জন্য র‍্যাব-৬-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

​একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম মানবিক ও আর্থিক সংকটে পড়েছে। নিখোঁজের স্ত্রী শিল্পি বেগম জানান, বাজারে থাকা অবস্থায় একটি রহস্যময় ফোনকল পাওয়ার পরই হারুনার রশিদ রওনা হয়েছিলেন। প্রযুক্তির এই যুগে ১২ দিনেও কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে পরিবারটি তাকে জীবিত উদ্ধার করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

​সংবাদ সম্মেলনে নিখোঁজের স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেন।