অভয়নগরে দুই মাদকসেবীকে ৯ মাসের কারাদণ্ড
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬, ১০:৫৭
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে দুইজন মাদকসেবীকে ৯ মাসের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা মৃত মাহাতাব শিকদারের ছেলে রমজান আলী (৪০) ও গুয়াখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২২)।
ভ্রাম্যমাণ আদালতের নাজির সুব্রত কুমার রায় জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে রমজান আলী নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় গুয়াখোলা গ্রামের সাগর বিশ্বাস নামে এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুইজনকে ১০০টাকা করে জরিমানাও করা হয়েছে।
এ ব্যাপারে বুধবার (১৩ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুইজন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
আপনার মতামত লিখুন :