যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯
নিজস্ব প্রতিবেদক :
যশোর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবলু ওরফে বাবুল (৭০) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে।
মৃত বাবলু ওরফে বাবুল যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত আব্দুস সালাম শেখের ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে বন্দি ছিলেন।
কারাগারে অবস্থানকালে শনিবার (২৯ আগস্ট) বিকেলে হঠাৎ বুকের ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাবলু। পরে কারারক্ষীদের প্রহরায় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে, মৃত্যুর পর বাবলু ওরফে বাবুলের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :