• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়ার অঙ্গীকার এমপি আজীজুর রহমানের


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য আজীজুর রহমান বলেছেন, “আমি প্রতিশ্রুতি দিতে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। শার্শা উপজেলার দুর্নীতি, বৈষম্য ও অবহেলা দূর করে একটি আদর্শ ও মডেল শার্শা গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার।”
রবিবার সকালে শার্শার দিহি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্যে এমপি আজীজুর রহমান বলেন, ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। তিনি নিজেকে জনগণের সেবক বা খাদেম হিসেবে উল্লেখ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান।
তিনি আরও জোর দিয়ে বলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো দল-মতের বিভাজন থাকবে না। উন্নয়ন হবে সবার জন্য। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী মকবুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ওয়িজুর রহমান পিকুল, ইউনিয়ন সেক্রেটারি সাইফুল হাসান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা ফজলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে দিহি ইউনিয়নসহ পুরো শার্শাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।