• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চাকুসহ ইয়াছিন আরাফাত নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬, ১৪:২০
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
একটি চাকুসহ ইয়াছিন আরাফাত নামে এক সন্ত্রাসীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে শহরের রেলবাজার কমিটির অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছির আরাফাত শহরের আশ্রম রোডের গাড়েয়ান পট্টির রিপনের বাড়ির ভাড়াটিয়া। 

মামলার অভিযোগে জানা গেছে, শুক্রবার পুলিশ জানতে পারে রেলবাজার সমিতির অফিসের সামনে এক যুবক চাকু দেখিয়ে জনগনকে ভয় দেখাচ্ছে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন আরাফাতকে আটক ও তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে থানায় দ্রæত বিচারক আইনে মামলা হয়েছে। গতকাল আটক ইয়াছিন আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।